Monday, 23 February 2026
মালিঙ্গাকে ছাড়িয়ে জিম্বাবুয়ে তারকার বিশ্ব রেকর্ড
শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্কাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের তারকা পেসার ব্র্যাড ইভান্স।
আজ সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে উইন্ডিজের অধিনায়ক শাই হোপকে ফিরিয়ে বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স।
ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ইভানসকে তুলে মারতে যান হোপ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ব্রায়ান বেনেট ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৮ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইভান্স।
এই তালিকায় দুইয়ে থাকা মালিঙ্গা স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। যার মধ্যে রয়েছে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে রয়েছে হ্যাটট্রিক।
মালিঙ্গার সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আয়ারল্যান্ডের রস অ্যাডাইর। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাডাইর। পাকিস্তানের উসমান তারিক এই তালিকায় তিনে। থেমে থেমে স্পিন বোলিং করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৫ ম্যাচে উইকেট পেয়েছেন অদ্ভুত বোলিং অ্যাকশনের এই বোলার। এরই মধ্যে হ্যাটট্রিকও করে ফেলেছেন তারিক।
ইভান্সের কীর্তি গড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের রেকর্ড গড়ে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment